বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে আরো এক বছর পেরিয়ে গেলেও মাত্র পাঁচ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হয়নি। বড়াইগ্রাম থানা মোড়-লক্ষ্মীকোল বাজার-রয়না ভরটহাট পর্যন্ত এ সড়ক বেহাল অবস্থায় আছে। বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীকে অনেক বার বলেছি।’ নাটোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী মো. রায়হান ইমতিয়াজ জানান, বর্ধিত সময়েও ঠিকাদার কাজ শেষ করেননি। এরপর একাধিক বার নোটিশ করা হলেও তিনি কাজ করছেন না।
