মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে এলজিইডির আওতাধীন দেওহাটা-বহুরিয়া সড়কে খানাখন্দে ভরে গিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে যাতায়াতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, খানাখন্দে পানি জমে গিয়ে কাদাপূর্ণ সড়কে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘বৃষ্টিতে আঞ্চলিক ও গ্রামীণ রাস্তার ক্ষতি হচ্ছে। এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা করে প্রকল্প তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
