কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজনের পণ্যবাহী ১০ চাকার বালুবোঝাই জ্যাম ট্রাক চলাচলের ফলে ঝুঁকির মুখে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাঁড়ালকাঁটা নদীর বেইলি ব্রিজ। এই ব্রিজ দিয়ে চাঁড়ালকাঁটা নদীর খননকৃত বালু অবৈধভাবে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। অধিক মালামাল পারাপার নিষিদ্ধ লিখে সাইনবোর্ডও লাগানো রয়েছে। নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, ‘বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ব্রিজের দুই পাশে পাঁচ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ লিখে সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে। বিধিনিষেধ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।’
