খানাখন্দে ভরা বদলগাছী নওগাঁ সড়ক

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৪

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর প্রধান সড়কে খানাখন্দে ভরে ওঠায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রাক ড্রাইভার আনোয়ার বলেন, সড়কটি দিয়ে ধান, ইট, বালু, পাথর বোঝাই গাড়ি নিয়ে যাওয়া যায় না। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, ‘বদলগাছী চৌরাস্তার মোড় থেকে নওগাঁ বালুডাঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। নওগাঁ জেলা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, ‘বদলগাছী-নওগাঁ রাস্তাটি ২৪ ফিট প্রশস্তকরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে।