জয়পুরহাটে পাট চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৫

জয়পুরহাট প্রতিনিধি

পাটজাতদ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করাসহ পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানি হিসেবে পাটকাঠির ব্যবহার ও পাট চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে জেলার কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এই তথ্য জানায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি জানান, চলতি ২০২১-২২ খরিপ-১ ফসল উত্পাদন মৌসুমে জেলায় ৩ হাজার ১১৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এবার বৃষ্টিপাত একটু দেরিতে হওয়ায় পাট চাষও দেরি হয়েছে। চলতি মৌসুমে ৩৮ হাজার বেল পাট উত্পাদন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।