কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ সামছুদ্দিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজার ঘাট থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনটি দেশীয় বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ এবং একটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়। সামছুদ্দিন ঐ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছুদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
