ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক কয়েদি মারা গেছেন। তার নাম বাবুল (৪৯)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ৫ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বাবুল জেলা কারাগারের কয়েদি ছিলেন। বাবুল কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন কয়েদি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল আগে থেকেই উচ্চরক্ত চাপে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সক তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন।
