সুজানগর (পাবনা) সংবাদদাতা
পাবনার সুজানগর পৌর বাজারে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঐ বাজারের গার্মেন্টস ব্যবসায়ী টিপু সুলতানের দোকানে চুরি হয়। চোর নগদ ৩ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের শাড়ি কাপড় নিয়ে গেছে বলে দোকান মালিক সুলতানের দাবি। সুজানগর থানার ডিউটি অফিসার মনসুর আলী বলেন, অভিযোগ করা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
