ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধামরাইবাসীদের সংগঠন ডি.ইউ.ডি.এস.এফ বর্ষাকালীন উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিনা মূল্যে চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনটি গতকাল ভালুম এ.আর. খান স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশের ওপর আলোচনা শেষে প্রত্যেক ইউনিয়নের প্রতিনিধির কাছে নিজ নিজ এলাকার চারা বুঝিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা খান অ্যাসোসিয়েটসের সিইও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জাহিরুল ইসলাম মিলন, ইমরান হোসেন প্রমুখ।
