আড়াইহাজারে মত্স্যচাষিরা পেলেন উপকরণ

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:১৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের মত্স্য অধিদপ্তরের আওতায় অ্যাগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ অনুদানপ্রাপ্ত একটি সিআইজিকে  নানা উপকরণ ও মাছ পরিবহনে পিকআপ ভ্যান ও অ্যাগ্রিকালচারাল ইনোভেশন ফান্ডের আওতায় এক উদ্যোক্তাকে আটটি এয়ারেটর বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. তৌফিকুল আরিফ। উপপরিচালক মত্স্য অধিদপ্তর (ঢাকা বিভাগ) সৈয়দ মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পুলকেশ মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পরিচালক, এস এম মনিরুজ্জামান, জেলা মত্স্য কর্মকর্তা মো. আয়নাল হক, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমুখ।