বিশেষ প্রতিনিধি
করোনা সতর্কতায় বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের আগাম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল থেকে টিকিট কাউন্টার হতে টাকা ফেরত দেওয়া শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত টাকা ফেরত নেওয়া যাবে। গতকাল রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যাত্রী চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট কিনেছেন তাদের ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
