আজ ২৬ জুন প্রথিতযশা প্রবীণ আইনজীবী আদেল উদ্দীন আহমেদের ৩৯তম মৃত্যুবার্ষিকী। তিনি তদানীন্তন পাকিস্তানের ফিরোজ খান নুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান আইন সভার এবং পাকিস্তান আইন সভার সদস্য ছিলেন। আদেল উদ্দীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং এক দশককাল ধরে বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আদেল উদ্দীন বাংলা ও উর্দু ভাষাকে পাকিস্তানের জাতীয় ভাষা করার সংশোধনী বিল জাতীয় পরিষদে উত্থাপন করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত এবং পরবর্তী সময়ে ১৯৫৬ সালের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনায় মরহুমের পরিবার দোয়াপ্রার্থী।
