কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার থেকে সাত দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল। অ্যাম্বুলেন্স ও চিকিত্সাসংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।
এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
