ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শুক্রবার সকালে দেশে তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। ‘কোভ-ইরান বারাকাত’ নামের ওই ভ্যাকসিন ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে অতি সম্প্রতি এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি মিলে। নিজ দেশে তৈরি ভ্যাকসিন জাতীয় গর্ব উল্লেখ করে খামেনি বলেন, প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই। -পার্স টুডে
