ময়মনসিংহের ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, উপজেলায় ভরাডোবা নিশিন্দা এলাকায় ট্রাকের পেছনে পিকআপটি ধাক্কা দেয়। আর তাতেই দুমড়েমুচড়ে গিয়ে পিকআপটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি
