দৈনিক ইত্তেফাকের গোসাইরহাট সংবাদদাতার মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:৪৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গিয়াস উদ্দিন (৬২) মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার (২৫ জুন) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

শনিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার ধীপুর ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা ও উপজেলার সাংবাদিকরা তার রুহের মাগফেরাত কামনা করেন। 

জানাজার নামাজে উপস্থিত ছিলেন-গোসারহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন, শরীয়তপুর জেলা দৈনিক হুংকারের সম্পাদক ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।   

ইত্তেফাক/এএএম