ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট : ২৬ জুন ২০২১, ১৬:০৭

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপালপুর এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। 


নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (২৫)। সে ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। আহতরা হলেন চম্পা (১৮), সুইটি (১৬), ও অপ্সাত পথচারী।

 প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাঁও রামগোপালপুর এলকায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার ৩ যাত্রী ও দাঁড়িয়ে থাকা অপর একজন আহত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যায়। 

No description available.
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, জুম্মার নামাজের সময় রাস্তা ফাঁকা থাকায় দূর্ঘটনার পর ট্রাক চলে গেছে। গাড়ী বা কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগও পাওয়া যায় নি।

ইত্তেফাক/এনএ