পঞ্চম শ্রেণির বাড়ির কাজ

আপডেট : ২৬ জুন ২০২১, ২০:১৫

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পরিবেশ দূষণ

 

৬. এসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক লেখ।

উত্তর:এসিড বৃষ্টির দুইটি ক্ষতিকর দিক হলো:

i.জীবের ক্ষতি হতে পারে।

ii. জীব মারা যেতে পারে।

৭. মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লেখ।

উত্তর:মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম—

i. পয়ঃনিষ্কাশন বর্জ্য।

ii. কারখানার ক্ষতিকর বর্জ্য।

৮.শব্দ দষণের দুটি তিকর প্রভাব লেখ।

উত্তর:শব্দ দূষণের দুটি ক্ষতিকর প্রভাব হলো—

i. মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করা।

ii. অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা হতে পারে।

৯. দুই ধরনের পরিবেশ দূষণের নাম লেখ।

উত্তর:দুই ধরনের পরিবেশ দূষণের নাম হলো—

i. মাটি দূষণ ও ii. বায়ু দূষণ।

১০. পরিবেশে পানি দূষণের দুটি প্রভাব লেখ।

উত্তর:পরিবেশে পানি দূষণের দুটি প্রভাব হলো—

i. মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।

ii. জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে।

১১. মাটি দূষণের দুটি কারণ লেখ।   

উত্তর:মাটি দূষণের দুটি কারণ হলো—

i. জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং

ii. গৃহস্থালি ও  হাসপাতালের বর্জ্য মাটিতে ফেলা।

১২. মাটি দূষণ কী?      

উত্তর:বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু যেমন: কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদি মাটিতে মেশার ফলে যে দূষণ সৃষ্টি হয় তাকে মাটি দূষণ বলে।

১৩. বায়ু দূষণ কাকে বলে? মাটি দূষণের ফলে জমির কী নষ্ট হয়?

উত্তর:বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধুলিকণা, ধোঁয়া বায়ুতে মিশে বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়।

১৪. কীভাবে এসিড বৃষ্টি সৃষ্টি হয়?   

উত্তর:কলকারখানা ও যানবাহন হতে নির্গত নাইট্রোজেন ও সালফার অক্সাইড মেঘের সাথে মিশলে এসিড বৃষ্টি সৃষ্টি হয়।

১৫. দূষিত মাটিতে উত্পন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণ করলে কী হয়?

উত্তর:দূষিত মাটিতে উত্পন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

১৬. বর্তমানে জীবজন্তু হ্রাসের কারণ কী?           

উত্তর:বর্তমানে জীবজন্তু হ্রাসের কারণ হলো পরিবেশ দূষণের ফলে খাদ্য শৃঙ্খল ধ্বংস।

১৭. বায়ু দূষণের ফলে তোমার দেহে কী কী রোগ হতে পারে?

উত্তর:বায়ু দূষণের ফলে আমার দেহে ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হূদরোগ ইত্যাদি হতে পারে।