ডেমরায় ত্রিমুখী ফুটওভার ব্রিজ প্রয়োজন

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:০১

ডেমরা স্টাফ কোয়ার্টার রাজধানীর একটি প্রসিদ্ধ জায়গা। যাত্রাবাড়ী-ডেমরা, রামপুরা-ডেমরা, তারাবো বিশ্বরোড-স্টাফ কোয়ার্টার এবং চিটাগাং রোড-স্টাফ কোয়ার্টার সড়কগুলো এখানে এসে মিলিত হয়েছে। তাই এখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হচ্ছে। আগের তুলনায় গাড়ি বেড়েছে কয়েক গুণ। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলার কারণে মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। যার ফলে প্রায়শই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আর এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে স্থানটিতে একটি ত্রিমুখী ফুটওভার ব্রিজ তৈরি করা হয়।

তুফান মাজহার খান

ডেমরা, ঢাকা