মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভারে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনাসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের মূলপ্রতিপাদ্য ‘মাদক বিষয়ে হই সচেতন,   বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন             করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস ঢাকা আঞ্চলের প্রকল্প ইনচার্জ (উদ্যম) ফরিদ আহাম্মদ খান,  সুমন জন রোজারিও, মো. মিরজাহান খান শাহীন, মো. মনির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।