ইত্তেফাক রিপোর্ট
ধারাবাহিকভাবে হাসপাতাল, চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচির অংশ হিসেবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এবার গেলেন মহাখালীস্থ ডিএনসিসি হাসপাতালে। গতকাল করোনা চিকিত্সার ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে জানতে তারা ডিএনসিসি হাসপাতালের পরিচালক, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাত্ করেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন তাদের স্বাগত জানান।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক ও চিকিত্সকরা বলেন, দেশের চিকিত্সা খাতের অবকাঠামোগত যে অপ্রতুলতা তাতে সংক্রমণ বাড়লে চাপ বহন করা কঠিন হয়। তাই মানুষ যেন সংক্রামিত হয়ে হাসপাতালে আসতে না হয় সেজন্য জনসচেতনতা বাড়ানো জরুরি।
