অটোরিকশাচাপায় শিশু নিহত

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে অটোরিকশার নিচে চাপা পড়ে আয়াত নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া কান্দা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের বাসিন্দা শরিফ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে সড়কে খেলা করছিল। সেই সময় সেখান দিয়ে যাওয়া একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিত্সক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।