ইত্তেফাক রিপোর্ট
গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ডুরান্ড মেহদাদুর রহমান মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১৯ জুন ভোরে এসি বিস্ফোরণে দগ্ধ হন তিনি। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার এসআই বায়েজীদ বোস্তামী বলেন, হাসপাতালে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গুলশানের ৮ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির দোতলার ফ্ল্যাটে ডুরান্ড রহমান থাকতেন। তার স্ত্রী ও সন্তান জাপানে থাকেন।
