ডোমারে পাট চাষে আগ্রহ বাড়ছে

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৫

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলায় আবারও পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। প্রতি বছর পাটের চাষ বেড়ে চলেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, এবার ৫৫ হেক্টর বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪০৫ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। মির্জাগঞ্জ এলাকার কৃষক তুষার সিদ্দিকী বলেন, ‘পাট চাষে খরচ খুব কম। চারা কিছুটা বড় হলে আর সার দিতে হয় না।’ বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক প্রতাপ চন্দ্রও একই কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান জানান, কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে পাট দপ্তরের সঙ্গে আমরা কাজ করছি।’