তিস্তার পাড়ে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৭

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তার পানির তোড়ে হেলে গেছে বৈদ্যুতিক খুঁটি। ভাঙনের মুখে রয়েছে আরো অনেক খুঁটি। এসব খুঁটি হেলে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় লোকজন জানান, অপরিকল্পিতভাবে এসব খুঁটি স্থাপন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী ভুট্টু বলেন, ‘কম-বেশি ১৫ থেকে ২০টি খুঁটি বিপজ্জনক। কিছু খুঁটি এখনো পানিতে পড়ে আছে।’ রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর গঙ্গাচড়াস্থ জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল খুঁটি হেলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব খুঁটিগুলো ঠিক করা হবে। আপাতত লাইন নিরাপদ করা হয়েছে।’