পাকশীতে রেলের উচ্ছেদ অভিযান স্থগিত!

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৭

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

অতি বৃষ্টি ও করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের জায়গা জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার পাকশী বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা ও পশ্চিমাঞ্চল রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান জানান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে গত ২৩ জুন থেকে পাকশী রেলওয়ে কলোনি, এমএস কলোনি, বাবুপাড়া, ঝাউতলা ও সুইপার কলোনি এলাকায় রেলের কোয়ার্টারে ও জমিতে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি ও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।