ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৭

সুনামগঞ্জ প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার সুনামগঞ্জে মানববন্ধন করেছেন অটোরিকশা শ্রমিকেরা। পৌর শহরের হোসেন বখত চত্বরে মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অটোচালক মো. সহিদ মিয়া, জিল্লুর মিয়া, মো. নুর আলীসহ অনেকে। শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করে তা চালু রাখার দাবি জানান। অন্যথায় তাদের না খেয়ে মরতে হবে বলে তারা মনে করেন। তারা এই ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।