নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
সরকারের ভর্তুকির সার কালোবাজারে বিক্রির সময় ৩৫০ বস্তা (১৭ টন) সারসহ পাঁচ ডিলারকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন—রুহুল আমিন, নওশাদ, এমদাদুল হক, ফজলুল হক এবং এহসানুল করীম। সরকারের ভর্তুকি দেওয়া সার কালোবাজারে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সাড়ে ১২টায় কাহালু থানার দুর্গাপুর-জামাদারপুকুর সড়কে চেকপোস্ট বসায়। এ সময় ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে থাকা নন্দীগ্রাম থানার সারের ডিলার কালোবাজারির মূলহোতা রুহুল আমিনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ট্রাক থেকে টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার পাওয়া যায়।
