নাটোরে পিস্তলসহ যুবক আটক

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৮

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিদেশি পিস্তলসহ আলতাফ হোসেন ভোলন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে তাকে একটি বিদেশি রিভলবারসহ আটক করা হয়। আটক আলতাব হোসেন ভোলন উপজেলার কয়েনবাজার (পশ্চিমপাড়া) এলাকার আবুল হোসেনের ছেলে। র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ রাজশাহী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত্ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। বড়াইগ্রাম থানায় তার বিরুদ্ধে মামলা করা রয়েছে।