দুর্গাপুরে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৯

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

দুর্গাপুরে শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. মাহাবুব (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পৗর শহরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নির্মাণশ্রমিক হানিফ জানান, ঐ এলাকার সাইদুল ইসলামের বাড়িতে দোতলার নির্মাণকাজ চলার সময় নিচ থেকে লোহার রড ওপরে তোলার সময় বিদ্যুতের খুঁটির তারে লেগে দুই জনেই ছাদের ওপরে পড়ে যান। অন্যান্য শ্রমিকেরা তাদের হাসপাতালে নিলে চিকিত্সক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব মোহনগঞ্জ উপজেলার আব্দুল লতিফের ছেলে। দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, মৃতের পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।