বগুড়ায় মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৯

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা উপজেলার সাতবেকি গ্রামে বাঙালী নদীতে মাটিচাপা পড়ে চার বছরের শিশু আছিয়া খাতুনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন বছরের শিশু তাছলিমা খাতুন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোনারপটল গ্রামের রাসেলের মেয়ে। আর আহত শিশুটি সাতবেকি গ্রামের সোহাগের মেয়ে। এদের মা বাড়ির কাজের জন্য নদীর তীর থেকে মাটি নিতে গেলে সঙ্গে থাকা শিশু দুটি মাটি চাপা পড়ে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।