পরিচালককে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে চলমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লা এ অভিযান পরিচালনা করেন। অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া এলাকার সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল হালিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লা জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতে সুবজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল চালু রেখে কোমলমতি শিশু-কিশোরদের পাঠদান করছিল প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হালিম। খবর পেয়ে কিন্ডারগার্টেনটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি স্কুল পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
