শোক সংবাদ

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৩

মো. সহিদ উল্ল্যা পাটোয়ারী

কুমিল্লার মনোহরগঞ্জের লত্সর পাটোয়ারী বাড়ি নিবাসী সমাজসেবক মো. সহিদ উল্ল্যা পাটোয়ারী (৫৬) গত শুক্রবার মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় হূদিক্রয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার লত্সর জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবক তাজুল ইসলাম চৌধুরী, হাফেজ আহমদ, হুমায়ুন মোর্শেদ পাটোয়ারী ও ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কুলসুম বেগম

করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের মা কুলসুম বেগম (৯২) গতকাল শনিবার খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদজোহর বাগেরহাট শহরের খারদ্বার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতীলীগ, বাগেরহাট প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

বজলুর রহমান

গাংনী উপজেলা ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডামের মামা শ্বশুর বজলুর রহমান ওরফে বকুল (৬৫) গতকাল শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, জাতীয় পাটির্র (জাপা) জেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম সেলিম, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি আব্দুল বারী প্রমুখ অংশ নেন।