টেকনাফে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ছাগল চড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার হ্নীলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব রঙ্গিখালীর নুরুল কবিরের মেয়ে রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী কমলা বেগম (৮) ও জান্নাত আরা (৪) মিলে বিলে ছাগল চড়াতে গিয়ে পানিতে ডুবে যায়।