শিল্পকলায় সঙ্গীত ‘দৃষ্টি হতে ঘুচবে কালো’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩

 

বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীতশিল্পী সংসদের উদ্যোগে ‘দৃষ্টি হতে ঘুচবে কালো’ শীর্ষক এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত সম্ভার থেকে একগুচ্ছ গান নিয়ে এ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।