সাপ্তাহিক দাম কমার শীর্ষে সি পার্ল বিচ

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পার। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষ কার্যদিবসে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫ দশমিক ১০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ৪৬ দশমিক ৬০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫০ টাকা বা ২৮ দশমিক ৪২ শতাংশ। এদিকে, ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্সের ২৩ দশমিক ৫৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৮ দশমিক ২৯ শতাংশ, সেন্ট্রাল ইনসিওরেন্সের ১৭ দশমিক ২৮ শতাংশ, সমতা লেদারের ১৭ দশমিক ২২ শতাংশ, এসকে ট্রিমসের ১৬ দশমিক ৪১ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ১৫ দশমিক ০৭ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ১৩ দশমিক ৯৮ শতাংশ, গ্রিন ডেল্টা ইনসিওরেন্সের ১২ দশমিক ৬৮ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের ১২ দশমিক ৩১ শতাংশ শেয়ারের দাম কমেছে।