ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহ পর্যন্ত খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থান দখল করে নিয়েছে টেক্সটাইল খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ২০ দশমিক ৬০ শতাংশ অবদান রয়েছে এ খাতে। খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১৪ দশমিক ১০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা খাত। আর ১২ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১০ দশমিক ১০ শতাংশ, ব্যাংক খাতে ৮ দশমিক ৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৮ দশমিক ৬০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুত্ খাতে ৫ দশমিক ১০ শতাংশ, আর্থিক খাতে ৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২ দশমিক ৪০ শতাংশ, জীবন বিমা খাতে ২ দশমিক ৩০ শতাংশ, মিউচ্যুয়াল খাতে ২ দশমিক ৩০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৮০ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৭০ শতাংশ, টেলিকম খাতে ১ দশমিক ৫০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৭০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে শূন্য দশমিক ৪০ শতাংশ ও পাট খাতে শূন্য দশমিক ১০ শতাংশ অবদান রয়েছে।
