ফটো ক্যাপশন

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৬

 

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১-এর কেন্দ্রীয় সম্মেলনে ১১ বীর মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রোটারি গভর্নর এম রুবাইয়াত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রোটারির প্রেসিডেন্ট (নির্বাচিত) শেখর মেহতা, আরআইপিআর আবদুল আহাদ, জেলা গভর্নর এম রুবাইয়াত হোসেন, গভর্নর নির্বাচিত ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর এন ডি নুরুল কবির, পিডিজি শামসুল হুদা, গোলাম মোস্তফা, শওকত হোসেন, মহাসচিব নুরুল হুদা পিন্টু, কনফারেন্স চেয়ার ইকবাল হোসেন প্রমুখ

 

--------------

দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্নের’ নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে ইব্রাহিমপুরে। গতকাল নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ইনভেস্টর এম এ মান্নান চৌধুরী, এম এ মোতালিব চৌধুরী, মো. আবদুল্লাহ আল মামুন, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান প্রমুখ

 

------------------------

গৃহস্থালিসামগ্রী ও ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়কেন্দ্র ‘বেস্ট বাই’ ঢাকার এলিফ্যান্ট রোডে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি এ শোরুমটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। বেস্ট বাইয়ের হেড অব মার্কেটিং মো. দেওয়ান মেহেদী হাসান, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল, বেস্ট বাইয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন