পছন্দ-অপছন্দ খেলোয়াড়ের ব্যক্তিগত ব্যাপার

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৯

 ‘যে কোনো মানুষের পছন্দ-অপছন্দ তার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটাকে সম্মান করতে চাই। স্পন্সরে ক্ষতি হলেও ভবিষ্যতে মুসলিম খেলোয়াড়দের

সামনে এই পানীয় রাখা হবে না।’

 স্পোর্টস রিপোর্টার

এবার ইউরোতে মাঠের সঙ্গে মাঠের বাইরের বিষয়ও আলোচনায় উঠে আসছে। আর এসব দেখে চুপ থাকতে পারছে না ইউরোর কর্মকর্তারা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা সবাই জানেন। বুদাপেষ্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিয়ে রোনালদো কোকের বোতল সরিয়ে রাখেন। পানির বোতল দেখান সাংবাদিকদের। শুধু রোনালদোর বিষয়টিই নয়। ইউরোতে জার্মানির বিরুদ্ধে ম্যাচ জেতার পর ফ্রান্সের পল পগবা সেরা খেলোয়াড় হওয়ায় খেলা শেষে পল পগবা গিয়েছিলেন সংবাদ সম্মেলনে। টেবিলে রাখা ছিল বিয়ার। মুসলিম ফুটবলার পগবা বিয়ারের বোতল সরিয়ে রাখেন। এরপর একই ঘটনা দেখা গেছে আরেক মুসলিম ফুটবলার করিম বেঞ্জামাও পগবাকে অনুসরণ করেছেন। এমন ঘটনা চলতে থাকায় ইউরোর কর্মকর্তারা মুসলমান ফুটবলারদের সামনে সংবাদ সম্মেলনের টেবিলে বিয়ারের বোতল না রাখার সিদ্ধান্ত নেয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর এক দিন পরই জার্মানি-ফ্রান্স ম্যাচে পল পগবা সরিয়ে দেন বিয়ারের বোতল। মুসলিম পগবা ধর্মীয় কারণেই সরিয়ে রাখেন বিয়ারের বোতল। তারপর একই ঘটনা ঘটান করিম বেঞ্জেমাও।

এরপরেই ইউরো কর্তৃপক্ষ বিষয়টি আলোচনা করতে থাকে। অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো মুসলিম খেলোয়াড়ের সামনে বিয়ারের বোতল রাখা হবে না। ইউরো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যে কোনো মানুষের পছন্দ-অপছন্দ তার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটাকে সম্মান করতে চাই। স্পন্সরে ক্ষতি হলেও ভবিষ্যতে মুসলিম খেলোয়াড়দের সামনে এই পানীয় রাখা হবে না।’