বিএসজেসির সভাপতি দোদুল, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৯

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) নতুন সভাপতি নাসিমুল হাসান দোদুল ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম।

১১ সদস্যের নির্বাচিত কমিটির বাকিরা হলেন— সিনিয়র সহসভাপতি জাহেদ হোসেন খোকন, সহসভাপতি জি এম তসলিম, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান (বাংলাভিশন), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন। সদস্যরা হলেন— মাঈনউদ্দিন তারেক, ইমাম হাসান সৌরভ, হুমায়ুন কবীর রোজ।

শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে সংগঠনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মনোয়ারুল হকের নেতৃত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইয়াহিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, আব্দুল গাফফার, আব্দুস সালাম, শেখ মো. আসলাম, কায়সার হামিদ, ছাইদ হাসন কানন, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামাল, সাবেক হকি খেলোয়াড় ফয়সাল আহসান উল্লাহ প্রমুখ।

—প্রেস বিজ্ঞপ্তি