তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। মিসিসি গতমাসেই কোভিড-১৯-এর ভ্যাকসিন নিয়েছিলেন। শুক্রবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রী তার নির্ধারিত সব বৈঠক বাতিল করেছেন, তিনি দূর থেকে সব কাজ চালিয়ে যাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তিউনিশিয়ায় সাম্প্রতিক সময়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশটির হাসপাতালগুলোর আইসিইউ ওয়ার্ডগুলো করোনা রোগীতে পূর্ণ।
উত্তর আফ্রিকার এ দেশটি গতবছর কোভিডের প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হলেও এবছর সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খাচ্ছে। দেশটিতে এখন শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্য ৩৬ শতাংশেরই পজিটিভ আসছে।
