গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন কালারপুল সেতুর তিনটি গার্ডার হাইড্রোলিক জ্যাকের (ক্রেন) মাধ্যমে সেতুতে লাগানোর সময় গার্ডারগুলো খালে পড়ে যায়। এ সময় চার-পাঁচ জন শ্রমিক আহত হন। আহতদের এক জন চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন রয়েছেন বলে সওজের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানিয়েছেন।
জানা যায়, তত্কালীন পাকিস্তান শাসনামলে শিকলবাহা খালের ওপর নির্মিত কংক্রিটের সেতুটি কয়েক বছর আগে জাহাজের ধাক্কায় এর অর্ধেক অংশ খালে বিলীন হয়ে যায়। পরে সেই অর্ধেক অংশে সড়ক বিভাগের অধীনে স্টিলের বেইলি সেতু নির্মাণ করে কোনোমতে সেটি চলাচলের উপযোগী করা হয়। একপর্যায়ে হুইপ শামসুল হক চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় ২৬ কোটি টাকা ব্যয়ে পাকা সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের অধীনে ২০১৭ সালে কাজের টেন্ডার আহ্বান করা হয়। আর এতে রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কালারপুল সেতু নির্মাণে টেন্ডার গ্রহণ করে। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ করতে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু আজও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ।
দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ঠিকাদারের আগামী ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা
