জার্মানিতে ছুরি হামলায় নিহত তিন, আহত ৫

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:০৭

জার্মানির দক্ষিণাঞ্চলে ছুরি হামলায় তিন জন নিহত ও পাঁচ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার ওয়ের্সবুর্গ শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সি এক সোমালীয় শরণার্থী। পুলিশের গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে তার চিকিত্সা চলছে। উরুতে গুলিবিদ্ধ এ যুবকের অবস্থা সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। জার্মানির আইন অনুযায়ী সন্দেহভাজন কারো নাম প্রকাশ করা হয় না। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ঐ হামলাকারী ২০১৫ সাল থেকে ওয়ের্সবুর্গে বাস করছেন। ঐ বছরই জার্মানি যুদ্ধপীড়িত, দরিদ্র লাখো শরণার্থী ও আশ্রয়প্রার্থীর জন্য সীমান্ত খুলে দিয়েছিল। গ্রেফতার সন্দেহভাজনকে হাসপাতালেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেছেন হারম্যান। তিনি জানান, সোমালীয় এ শরণার্থীর কার্যকলাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছিল, কিছুদিন আগে ঐ যুবককে বাধ্যতামূলক মানসিক চিকিত্সাও নিতে হয়েছে।