রওশনকে জাপার আজীবন চেয়ারম্যান দেখতে চাই : বিদিশা

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:১২

রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা বললেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেছেন, রওশন এরশাদ যেন আজীবন জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন—সেটিই চাই। পার্টির সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা এগিয়ে যেতে চাই।

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস নামের একটি সংগঠন আয়োজিত সভায় বিদিশা বলেন, জাপার অনেক নেতাকর্মীর কাছ থেকে ফোন পাই। তাদের ফোনের জন্য আমাকে একটি সেল গঠন করতে হয়েছে। তারা বলছেন, তারা ভালো নেই। আমি যেন পার্টির দায়িত্ব নিই। তাই জাপাকে বাঁচাতে আমার পথচলা শুরু। আমি আমার দুই ছেলেকে সঙ্গে করে সারা দেশে লাঙ্গল নিয়ে চষে বেড়াতে চাই। আয়োজক সংগঠনের সভাপতি শেখ শহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।