যুবসমাজের উন্নয়ন জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ --------------- স্পিকার

আপডেট : ২৭ জুন ২০২১, ০০:১২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ যুবসমাজকে মানবহিতৈষী কাজে উদ্বুদ্ধ করবে। যুবসমাজের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়ে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। ‘ভিশন-২০২১’-এ প্রধানমন্ত্রী যুব উন্নয়নকে প্রাধান্য দিয়ে যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। তিনি গতকাল শনিবার রাজধানীর শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’—জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন বক্তব্য রাখেন।