পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকাল আলোচনা নয়: ইরান

আপডেট : ২৭ জুন ২০২১, ১২:৩৩

ভিয়েনায় আলোচনার সময় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে, তবে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইরান। গতকাল শনিবার এক টুইট বার্তায় এ কথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

সাঈদ খতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এখনো বিশ্বাস করি চুক্তি সম্ভব। ইরান অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাবে না।

 

Out of a steadfast commitment to salvage a deal that the US tried to torpedo, Iran has been the most active party in Vienna, proposing most drafts.

Still believe a deal is possible, if the US decides to abandon Trump's failed legacy.

Iran will not negotiate forever.

— Saeed Khatibzadeh (@SKhatibzadeh) June 26, 2021

 

২০১৫ সালে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তিতে অংশ নেয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া) রাষ্ট্রগুলো।

পরবর্তীতে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের ওপর অর্থনীতি ও অস্ত্রখাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই চুক্তিটি আবারও চালু করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইত্তেফাক/টিএ