করোনায় একদিনে রাজশাহীতে ১৭ মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ১৬:০৯

রাজশাহী বিভাগে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বিভাগে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৩ জুন মৃত্যু হয়েছিল ১৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষায় ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ। বৃহস্পতিবার বিকালের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার এসব তথ্য জানান। 

রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

অন্যদিকে একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনা পজেটিভ, ১ জন নেগেটিভ হওয়ার পর ও ৮ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া জেলার পুঠিয়া, দুর্গাপুর ও গোদাগাড়ী উপজেলায় করোনা পজেটিভ একজন করে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার নিশ্চিত করেছেন। 

সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহী জেলার রয়েছেন ৪ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২, নওগাঁয় ১, নাটোর ৪, জয়পুরহাট ২, বগুড়ায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ৮২৬। বগুড়ায় সর্বোচ্চ ৩৭৩, দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীতে ১৪৯, চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৩, নাটোরে ৪৯, জয়পুরহাটে ২৬, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসের ২৪ দিনে বিভাগে মারা গেছেন ২২৮ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৬২ ব্যক্তির মধ্যে রাজশাহী জেলায় রয়েছেন সর্বোচ্চ ৩২৫ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৮, নওগাঁয় ৭১, নাটোরে ১৩১, জয়পুরহাটে ৬৮, বগুড়ায় ১০১, সিরাজগঞ্জে ৭৩ ও পাবনায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হলেন ৩৭ হাজার ৯৪৭ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৬০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬১ জন। 

যশোরে করোনা শনাক্তের নতুন রেকর্ড

রামেক পরিচালক জানান, চলতি মাসের ২৭ দিনে রামেক হাসপাতালের ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৯ জন করোনা পজেটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭, চাঁপাইনবাবগঞ্জের ৪, নাটোরের ৫, নওগাঁর ২, পাবনার ৬ ও দিনাজপুরের ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। রবিবার সকাল পর্যন্ত ৩৫৭ করোনা বেডের বিপরীতে ভর্তি ছিল ৪৩৪ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪, নাটোরের ৩৭, নওগাঁর ৩৫, পাবনার ২২, কুষ্টিয়ার ৩, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন। শনিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৬১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ১৩৪ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ২৯ দশমিক ০৮%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ।

ইত্তেফাক/জেডএইচডি