ক্যাম্প থেকে পালিয়ে সবজি বাগানে কাজ করতো রোহিঙ্গারা 

আপডেট : ২৭ জুন ২০২১, ১৭:৪২

জেলার বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা পাহাড়ের সবজির বাগানে শ্রমিক হিসাবে কাজ করছিলেন। 

গত শনিবার দিবাগত রাতে করলডেঙ্গা পাহাড়ের জ্যৈষ্টপুরা, আমুচিয়াসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, পুলিশের দুটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে বোয়ালখালীতে বাগানে কাজ করতো। 

 

ইত্তেফাক/ইউবি