অনলাইনে চূড়ান্ত পরীক্ষা দিলেন শেকৃবির ২৪৩ শিক্ষার্থী

আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:০৫

করোনা (কোভিড-১৯) মহামারির কারণে সশরীরে পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এতদিন অনলাইন পদ্ধতিতে ক্লাস চললেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা সেশনজটে পড়ে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে নিতে রবিবার বেলা ১১টায় শেকৃবিতে প্রথমবারের মতো অনলাইনে শুরু হয় কৃষি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-১/২০১৯ এর ফাইনাল পরীক্ষা। 

পরীক্ষায় মোট ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রতি ২৫ জন শিক্ষার্থীকে অনলাইনে মনিটরিং করার জন্য একজন সুপারভাইজার দায়িত্ব পালন করেন। 

No description available.

পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. অলোক কুমার পাল জানান, সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছে। কারও কোনো টেকনিক্যাল ত্রুটি হয়নি। সময়মত সবাই পেপার সাবমিট করেছে। লকডাউন চললেও পরীক্ষা কার্যক্রম চলবে।

 

ইত্তেফাক/ইউবি