৯৫ বছর আগের বোতলে পাওয়া গেলো রহস্যময় চিরকুট

আপডেট : ২৭ জুন ২০২১, ১৯:৩৯

আপনি যদি শোনেন প্রায় এক শতাব্দী আগে কেউ আপনার জন্য কোনো চিরকুট লিখে গেছে তবে বিষয়টা আপনার জন্য আসলেই অবাক করার মতো হবে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। 

'নটিকাল নর্থ ফ্যামিলি অ্যাডভেঞ্চার' নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেনিফার ডওকার। পর্যটক বা অধিবাসীদের জন্য শিপরেক ট্যুর, স্নোর কেলিং, স্কুবা চার্টারস, প্রাইভেট চার্টারস ইত্যাদির ব্যবস্থা করে থাকে এ প্রতিষ্ঠান। শুক্রবার মিশিগানের চেবোয়গান নদীতে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। নৌকা 'ইয়াঙ্কি সানশাইন' এর কাঁচের তলদেশের জানালা পরিষ্কার করতে গিয়ে সবুজ রঙের ভাঙা একটি কাঁচের বোতল খুঁজে পান তিনি।

Michigan boat captain finds 95-year-old message in a bottle: 'We were all  in shock' | Fox News

বোতলের মুখ খুলে একটি কাগজ পান। রোদে শুকানোর পর দেখেন ১৯২৬ সালের নভেম্বর লেখা। আর ভেতরে লেখা রয়েছে, যে ব্যক্তি এই বোতলটি খুঁজে পেয়েছে সে কী এই কাগজটি মিশিগানের জর্জ মরো চেবোয়গানকে ফিরিয়ে দেবে, আর বলবে এটি কোথায় পাওয়া গেছে?

জর্জ মরো চেবোয়গানের খোঁজে জেনিফার তাই তার প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বোতলটির একটি ছবি পোস্ট করেন। তিনি ভেবেছিলেন, কারো না কারো নজরে ঠিক পড়বে পোস্টটি। প্রতিবেদন লেখা পর্যন্ত জেনিফারের পোস্টটি এক লাখের অধিক শেয়ার হয়, পোস্টটির নিচে ৬ হাজারের বেশি মন্তব্য এসে জমা হয়। শেষ পর্যন্ত বোতলটি জর্জ মরোর কাছে ফিরিয়ে দেয়া গেছে কি না তা জানতে চান বহু মানুষ।

বাবা দিবসে জর্জ মরোর মেয়ে মিশেল প্রিমাউয়ের কাছ থেকে খোঁজ আসে জেনিফারের ঠিকানায়। জানতে পারেন এই চিঠি তার বাবার লেখা। মিশেলের জন্মের ২০ বছর আগে লেখা হলেও এটি যে তার বাবার নিশ্চিত। মিশেল বলেন, নভেম্বরে তার বাবা জর্জের জন্ম। হয়তো যখন ১৭ কিংবা ১৮ বছরের বয়সী ছিলেন তখন উত্তর মিশিগানের শীতল পানিতে বোতলটি ফেলেছিলেন।

Woman finds message in a bottle from 1926 while scuba diving. You can't  believe what happened next - Trending News News

জেনিফার এই বোতল এবং বার্তাটি জর্জের মেয়েকে ফিরিয়ে দিতে চাইলেও তিনি সেটি গ্রহণ করেন নি। বরং তার মত হলো, যিনি পানির তলদেশ থেকে এটি খুঁজে পেয়েছেন তার কাছেই এটি রেখে দেয়া উচিত।

ইত্তেফাক/এএইচপি